আমাদের সম্পর্কে কিছু কথা

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী? এর উত্তর অধিকাংশ মানুষের কাছেই ধোঁয়াশাপূর্ণ। কারণ আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা আমাদেরকে ভাবতে শিখিয়েছে শিক্ষার উদ্দেশ্য হল কিছু সার্টিফিকেট দেয়া এবং সবশেষে জীবিকার জন্য চাকুরির ব্যবস্থা করা। কিন্তু আমরা একদম নির্দ্বিধায় এই ভাবনাকে খারিজ করে দিই। আমরা ভাবি, শিক্ষার লক্ষ্য মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তাশক্তিকে শাণিত করা এবং তাকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলা। এগুলো কি শুধুই কথার কথা? এমনটা মনে হওয়াকেই দূষণীয় বলিনা এজন্য যে জাতিগতভাবেই কাজের চেয়ে অনেক বেশি কথা বলাটা আমাদের অভ্যেস। কথা আমরা অবশ্যই বলবো, কিন্তু সেটা কাজে পরিণত হবার পর। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই, থাকলে করতাম অবশ্যই; কিন্তু এর অসঙ্গতিগুলোকে অস্বীকার করবার অঙ্গীকার আমাদের সবসময়কার। সেই অঙ্গীকার বাস্তবায়নে সারথি চাই। সমমত ও পথের সারথি সন্ধানেই আমাদের নিরন্তর পথ চলা।

মহাপরিচালকের বাণী

প্রবাদে আছে যে শান্ত নদী কখনো দক্ষ নাবিক বানায় না । একটি শিশুর বিদ্যালয়ের প্রথম দিনটি থেকে শিক্ষাজীবনের সর্বশেষ দিনটি পর্যন্ত প্রতিটি স্তরে মুখোমুখি হতে হয় প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের । তাই এই প্রতিযোগিতায় শীর্ষে থাকতে হলে গ্রন্থগত বিদ্যা বুঝে পড়া যেমন জরুরী তেমনি বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে বেসিক নির্ভর বাস্তব জ্ঞানও অনিবার্য ।
ঢা.বি,বুয়েট এবং মেডিকেলের শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটির নিউক্লিয়াস হচ্ছে আপনার সম্পদ তুল্য সন্তান যা আপনার সন্তান কে শুধু একজন শিক্ষিত মানুষ নয় বরং একজন আদর্শ মানুষ বানাতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোঃ কামরুল হাসান কাব্য

বি এস এস, এম এস এস | ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক | ড্রিম একাডেমি

আমাদের প্রতিশ্রুতি

জ্ঞান

মুল বই (text book) ঘেটে ঘেটে পড়াই।

অধ্যায়ভিত্তিক "Hand Note", "M.C.Q" ও সৃজনশীল প্রশ্নের "practice sheet" দেই ।

অনুধাবন

সপ্তাহে ৬ দিন ক্লাস ও পরীক্ষা।

সকল বিষয়ে (All Subject)সমান গুরুত্ব দিয়ে পড়াই

প্রতিদিন ক্লাস শেষে "সৃজনশীল" ও "M,C,Q" প্রশ্ন এর অনুশীলন

প্রয়োগ

বইয়ের প্রতিটি গনিতকে একাধিক সৃজনশীল গনিতে শেখানো হয়।

মূল বইয়ের প্রতিটি লাইনকে " M C P" method এ জ্ঞান ও অনুধাবন এ পড়ানো হয়।

বইয়ের দুর্বোধ্য ও জটিল বিষয়কে "laptop ও projector" এর মাধ্যমে বাস্তব জ্ঞান দেয়া হয়।

উচ্চতর দক্ষতা

Basic Grammar Foundation এ গুরুত্ব দেয়া হয়।

সিলেবাস এর পাশাপাশি "spoken english" ও "free hand writing" শেখানো হয়।

physics, Chemestry, Boilogy, এবং Higher math এর Super Extra Class এর মাধ্যমে Buet, DU মেডিকেলর স্ট্যান্ডার্ড Basic দেয়া হয়।

আমাদের শিক্ষক

"শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ,বুয়েট ও মেডিকেল এর ছাত্র দ্বারা পরিচালিত"

এইচ এম বনান

শেষ বর্ষ,সিভিল ইঞ্জিনিয়ারিং ,বুয়েট

শিহাব জামান

বি এস এস,এম এস এস ,ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাঃসমর রায়

এম বি বি এস, ইন্টার্ন চিকিৎসক ,আনোয়ার খান মেডিকেল

জহুরুল ইসলাম জয়

বি এ,এম এ (ইংরেজি বিভাগ) ,ঢাকা বিশ্ববিদ্যালয়

নাজমুল হোসাইন

৩য় বর্ষ ,নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ,ঢাকা বিশ্ববিদ্যালয়

এম এ হাসান

শেষ বর্ষ ,আই টি ,ঢাকা বিশ্ববিদ্যালয়

সারোয়ার হাবিব প্রিন্স

চতুর্থ বর্ষ,ফিন্যান্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

সৈকত ইসলাম

৩য় বর্ষ ,ম্যানেজমেন্ট বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয়

ইব্রাহিম পাইক

কৃতি শিক্ষার্থী

লাভনী সরকার চৈতি

এস এস সি পরীক্ষার্থী -২০১৬ ক শাখায় ১১ তম, মতিঝিল সরকারী বালিকা বিদ্যালয়

সাদিয়া ইসলাম অমি

এস এস সি পরীক্ষার্থী -২০১৬,ভিকারুন্নেসা স্কুল

নিশাত জাহান

ঢাবিঃ২০১৬-১৭ এ চান্সপ্রাপ্ত, সমাজবিজ্ঞান বিভাগ,ঢাবি

নাসিম হোসেন

ঢাবিঃ ২০১৫-১৬ এ চান্সপ্রাপ্ত , ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ,ঢাবি

ফলাফল

পরিক্ষার ধরণ সাল সংখ্যা এ প্লাস বৃত্তি এ গ্রেড পাশের হার
পি ই সি ২০১৫ ৩০ ২৩ ১০০%
জে এস সি ২০১৫ ১৭ ২৫ ১০০%
জে এস সি ২০১৫ ১৭ ২৫ ১০০%
এস এস সি ২০১৫ ২২ ১৮ - ১০০%
এইচ এস সি ২০১৫ - - ১০০%
স্কুল ভর্তি কোচিং ২০১৫ - - -
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ২০১৫ - - - ১(ঢাবি)
২(জা বি)
পি ই সি ২০১৬ ৪২ ৩৭ ১০০%
জে এস সি ২০১৬ ৪৮ ৪০ - ১০০%
এস এস সি ২০১৬ ১০০%
এইচ এস সি ২০১৬ ১০ - - - ১০০%
স্কুল ভর্তি কোচিং ২০১৬ ১১ - - -
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ২০১৬ - - - ৩(ঢাবি)
১(বুয়েট)
১(জগন্নাথ)

কোর্স সমূহ

একাডেমিক কোচিং

তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং হয়

মডেল টেস্ট

স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট হয়ে থাকে।